,

কুম্বলেকে নিয়ে নতুন বিতর্ক!

kumbleস্পোর্টস ডেস্ক : ‘স্বার্থের সংঘাত’ ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত শব্দ যুগল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রধান অনুরাগ ঠাকুর ক্রিকেট কর্মকাণ্ডকে স্বার্থ সংঘাতের বাইরে রাখতে চাইলেও তা আর হচ্ছে কোথায়! ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ অনিল কুম্বলের নিয়োগের ব্যাপারেও এই বিতর্ক নতুন করে মাথা চাড়া দিয়েছে। কোচ নিয়োগে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ভিভিএস লক্ষ্মণ নাকি পাঁচ বছর ধরেই কুম্বলের ব্যবসায়িক অংশীদার!

ডিএনএ অনলাইনের তথ্যানুযায়ী ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে কুম্বলের প্রতিষ্ঠিত টেনভিক স্পোর্টস লিমিটেডের ৩৩ হাজার ৩৩২টি শেয়ারের মালিক। একজন শেয়ার মালিক যখন জাতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত হয়ে ওই প্রতিষ্ঠানেরই প্রধানের সাক্ষাৎকার গ্রহণ করেন, তখন সেটা কতটা নৈতিক, সে প্রশ্ন উঠছেই।

কুম্বলের টেনভিক স্পোর্টস লিমিটেডের যাত্রা শুরু ২০১১ সালে। তখন থেকেই লক্ষ্মণ তাঁর সাবেক সতীর্থের প্রতিষ্ঠানের শেয়ারের মালিক। প্রথম দিকে লক্ষ্মণের মালিকানাধীন শেয়ারের সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৬টি। পাঁচ বছরে সেটা বেড়েছে প্রায় দ্বিগুণ। কুম্বলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অংশীদার হয়ে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে থেকে কুম্বলের সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারটিকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ। তাঁরা প্রশ্ন তুলেছেন এর নৈতিকতা নিয়ে। ভিভিএস লক্ষ্মণের কুম্বলের ব্যবসায়িক অংশীদার হওয়ার ব্যাপারটি উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা জানতেন কি না, তা অবশ্য পরিষ্কার নয়। তথ্যসূত্র: ডিএনএ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে