বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো সময় বাধতে পারে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারত ও পাকিস্তানের মধ্যে হতে পারে পরমাণু যুদ্ধ। এমন আশঙ্কা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে আমেরিকা। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

pic_133527

মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, যে হারে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে এবং পূর্ণ শক্তিতে প্রথমেই পরমাণু হামলার নীতি নিয়েছে, তাতে প্রতিবেশী ভারতের সঙ্গে যে কোনো সময় তাদের সংঘর্ষ বাধতেই পারে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) নামের ওই রিপোর্ট বলছে, পাকিস্তানের হাতে বর্তমানে ১১০-১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। তবে, এর থেকেও বেশি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভারের মূল লক্ষ্যই হল ভারতের প্রতিরক্ষাকে ধ্বংস করা। যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না চালাতে পারে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার পাকিস্তানি রাষ্ট্রদূতসহ সেদেশের শীর্ষ নেতৃত্ব মার্কিন সংসদ সদস্যদের ক্রমাগত চিঠি দিয়ে পরমাণু সরবরাহকারী আন্তর্জাতিক গোষ্ঠী তথা এনএসজি সদস্যপদ আদায় করার চেষ্টা চালাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের পরমাণু কমপ্লেক্সের মধ্যে থেকেই পরমাণু অস্ত্র বা প্রযুক্তি গায়েব হতে পারে। যদিও, পাকিস্তান ও মার্কিন প্রশাসন উভয়ই আশ্বাস দিয়েছে যে, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিরাপদই আছে, তবুও, পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য সেই নিরাপত্তা বিঘ্নিত হতেই পারে। পাশাপাশি, পাকিস্তান যে অন্য দেশকে পরমাণু প্রযুক্তি পাচার করছে না, সেই নিশ্চয়তাও নেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত