আগস্টে ব্রেট লি’র প্রথম ছবি ‘আনইন্ডিয়ান’(ভিডিও)

 

বিনোদন ডেস্ক :ক্রিকেটের গতি মানব হিসেবে ক’দিন আগেও বাইশ গজের মধ্যে বল ছুড়ে বিশ্বের তুখোর ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়ার ব্রেট লি। আর সেই গতি মানব এবার প্রথমবারের মত অভিনয় করলেন ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘আনইন্ডিয়ান’-এ। আর বড় পর্দায় ভারতীয় দর্শকরা এই ক্রিকেট তারকাকে দেখতে পারবে আসছে আগস্টেই! এর মধ্যদিয়ে ভারতীয় কোনো সিনেমায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রথমবার দেখা যাবে ব্রেট লিকে।

 

2016_06_29_16_47_14_SoQlEHNJbYO18YvgViS1SbnL0ertIn_original

ভারতীয় শীর্ষস্থানীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সংবাদে প্রকাশিত, বিশ্বখ্যাত ক্রিকেট তারকা ব্রেট লি এবং তুমুল প্রশংসিত সিনেমা ‘অ্যাংরি ইন্ডিয়ান গডসেস’-এর অভিনেত্রী ভারতীয় তানিশথা চ্যাটার্জি অভিনীত ছবি ‘আনইন্ডিয়ান’ নামের ছবিটি আসছে আগস্টের ৫ তারিখে অস্ট্রেলিয়া ও ভারতে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।

 

 

২০১৪ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের ফাস্ট বোলার ব্রেট লি ‘আনইন্ডিয়ান’ ছবিটির শুটিং শুরু করেন। যা ২০১৫ সালের এপ্রিলে শেষ হয়। এরপর পোস্ট প্রোডাকশনে কাজ চললেও ছবিটি মুক্তির তারিখ জানানো হয়নি। শুটিং শেষ হওয়ার গত প্রায় এক বছরে ব্রেট লি অভিনীত ছবিটির কথা যখন সবাই ভুলতে বসেছে ঠিক সেসময়ই হঠাৎ করে নির্মাতা অনুপম শর্মা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে আবার আলোচনায়। যদিও সম্প্রতি শেষ হওয়া ‘আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব’-এর ৬৯তম আসরে ছবিটি প্রদর্শন হয়েছে।

 

‘আনইন্ডিয়ান’ ছবিটি মূলত একটি রোমান্টিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। অস্ট্রেলিয়ান একজন শিক্ষক উইলের সঙ্গে ভারতীয় একজন সিঙ্গেল মাদারের সম্পর্কের গল্প ‘আনইন্ডিয়ান’। যেখানে উইলের চরিত্রে দেখা যাবে ব্রেট লিকে, আর সিঙ্গেল মাদার হিসেবে দেখা যাবে চ্যাটার্জিকে। ছবিতে ব্রেট লি ও তানিশথা ছাড়াও অভিনয় করেছেন গুলশান গ্রোভার ও সুপ্রিয় পাঠক। এছাড়াও ভারতীয় ও অস্ট্রেলিয় অসংখ্য অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে ছবিতে।

 

https://youtu.be/0QMRiv9a7uI

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি