,

পরীক্ষায় উতরে গেল বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু

 
আন্তর্জাতিক ডেস্ক :পরীক্ষায় ভালো নম্বর নিয়েই পাশ করল বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম কাঁচের সেতুটি। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপর সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই সেতুর দরজা। চিনের ইউনান প্রদেশে গড়ে তোলা হয়েছে সেতুটি।সেতুটি সুরক্ষিত কি না তা যাচাই করাতে একদল পর্যটককে নিয়ে যাওয়া হয় সেতুর উপরে। এরপর সেতুর উপর উঠে নেচে-গেয়ে, তার উপর হাতুড়ি মেরে সেতুর কাঁচ পরীক্ষাও হয়। সেতু পরীক্ষা করতে নিয়ে আসা হয়েছিল একটি এসইউভি গাড়িও। সেতুর উপর দিয়ে চালানো হয় সেটি। পরীক্ষায় পূর্ণ নম্বরেই পাশ করেছে সেতুটি।

2016_06_29_21_45_13_2kCLWETrkST3ymGMLzN0wQMYETEJLO_original

আগামী জুলাই থেকেই খুলে যাবে এই সেতু। ৪৩০ মিটার দীর্ঘ ও ৩০০ মিটার উচ্চতাবিশিষ্ট এটি বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতু। চীনের সংবাদমাধ্যমগুলো জানায়, পর্যটকরা এসে হাতুড়ি মেরে সেতুর কাঁচ পরীক্ষার সময় তাতে সামান্য আঁচড় লাগলেও তাতে ফাটল ধরেনি।

সেতুটিটে তিনটি কাঁচের স্তর রয়েছে। এক একটি কাঁচ ৩ মিটার বাই ৪.৫ মিটার দৈর্ঘ্যের এবং কাঁচগুলি পুরু ৬ ইঞ্চি করে। আর এই কাঁচ ভাঙবে না বলেও দাবি নির্মাতাদের। সেতুটি তৈরিতে খরচ হয়েছে ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। একসঙ্গে মোট ৮০০ জন মানুষের ওজন বহন করার ক্ষমতা রয়েছে এই সেতুর। মে মাসে সেতুটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পিছিয়ে জুলাইয়ে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে