বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোনের সাথে বিয়ে! [ভিডিও]

 

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে স্মার্টফোন প্রেমীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, ফোনের প্রতি মানুষের আসক্তিও বাড়ছে ক্রমাগত। কিন্তু যুক্তরাষ্ট্রের এক লোক এই জাতীয় ফোন প্রেমকে নিয়ে গেছেন অভাবনীয় এক পর্যায়ে। লাস ভেগাসে অনুষ্ঠান করে বিয়ে করে ফেলেছেন নিজের আইফোনকে।লাস ভেগাস রিভিউ জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই হতবাক বিয়ের অনুষ্ঠান ভেগাসের আর দশটা অনুষ্ঠানের মতোই হয়েছে। বর অ্যারন সেরভেনাক খুব দামি স্যুট পরেছিলেন। জাঁকজমক কম হয়নি, শুধু কনে আইফোনের পরনে ছিল খুব সুন্দর একটা ব্যাক কাভার!

2016_06_29_22_18_44_5fo2N24T6E1NQnCu9sGnwXbOjnZ042_original

অনুষ্ঠানের এক পর্যায়ে যখন বিয়ের কাজী অ্যারন সেরভেনাক বললেন, আপনি কি এই আইফোনটিকে আপনার বিয়ে করা বউ হিসেবে গ্রহণ করছেন? অ্যারন তখন হাসিমুখে কবুল করেছেন।

লাস ভেগাসের যে চ্যাপেলে বিয়ে হয়েছে তার মালিক মিখায়েল ক্যালি বলেছেন, এই বিয়ের অনুষ্ঠানের কথা শুনে তিনি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন, পরে ঠিক করলেন এই বিয়ের আয়োজন তিনি করবেন।

কারণ, তার কাছে মনে হয়েছে এতে করে সমাজের গজিয়ে ওঠা স্মার্টফোন প্রেমীদের জন্য একটি সাঙ্কেতিক বার্তা দেয়া যাবে। মানুষ তাদের ফোনের সাথে এতোটাই ঘনিষ্ঠ যেন তারা এটাকে বিয়ে করেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত