,

নায়ক শাকিবের ভক্ত নায়ক জিৎ

22543-jit-1বিনোদন ডেস্ক : বাংলাদেশের শাকিব খানের ভক্ত কলকাতার জিৎ। ‘বাদশা’ সিনেমার প্রচারণায় এসে এই কথা জানালেন টালিগঞ্জের এই নায়ক। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে বুধবার ঢাকায় আসেন অভিনেতা জিৎ। বিকেলে ঢাকা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ সময় জিৎ বলেন, ‘আগেই শুনেছি বাংলাদেশে আমার অনেক ভক্ত রয়েছে। এখানে এসে দেখলাম এই দেশে আমার প্রচুর ফ্যান রয়েছে। বাংলাদেশে আমার ছবি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবে এবং এবারের ঈদে দারুণ হিট হবে “বাদশা”।’

এবারের ঈদে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’ ছবিটিও দুই বাংলায় মুক্তি পাচ্ছে। ঢাকাই সিনেমায় নাম্বার ওয়ান হিরো শাকিব। ফলে শাকিবের রাজত্বে জিৎ কতটা সফল হবে? এমন প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘আমি নিজেও শাকিবের ভক্ত।’

নিজেকে শাকিবের প্রতিযোগী ভাবছেন না উল্লেখ করে জিৎ বলেন, ‘শাকিব আমার প্রতিযোগী নয়। আমাদের দুজনের সিনেমাই হিট করবে। সব মিলিয়ে এবার জমজমাট ঈদ হবে।’

সিনেমায় অভিনয়ের আগে থেকেই জিৎ-এর ভক্ত বাংলাদেশের ফারিয়া। ‘বাদশা’ সিনেমায় প্রথমবারের মতো প্রিয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন ফারিয়া।
তিনি বলেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে “বাদশা” সিনেমায় অভিনয় করতে গিয়ে। বিশেষ করে লন্ডনে কাটানো ১২ দিন আমার জীবনে সেরা মুহূর্ত।’
এ সময় উপস্থিত ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ, এসকে মুভিজের হিমাংশু ধানুকা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাপরিচালক মুশফিকুর রহমান গুলজার, নাসির হক দিলু।

বাদশা সিনেমাটি পরিচালনা করেছেন বাবা যাদব ও আব্দুল আজিজ। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা।

এতে জিৎ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন―চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে