বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নাচে ২ কোটি নিলেন প্রিয়াঙ্কা!

priyangkaবিনোদন ডেস্ক : মাদ্রিদে আইআইএফএ অ্যাওয়ার্ডে পারফর্ম করার জন্য প্রিয়াঙ্কা নিয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক। তিনি দুইটি নাচের জন্য পারিশ্রমিক নিয়েছেন দুই কোটি টাকা। পিগি চপ‌সের মার্কেট ভ্যালু শুনে চোখ কপালে উঠেছে বলিউডের।

জানা গেছে, পারফর্ম্যান্সের নিরিখে আইআইএফএ অ্যাওয়ার্ডস মঞ্চে রীতিমতো আগুন জ্বেলে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কোরিওগ্রাফার শিয়ামক দাভারের নির্দেশনায় বর্ণিল সান্ধ্য অনুষ্ঠানে দু’টি গানের সঙ্গে নাচেন তিনি, যার মধ্যে ছিল বলিউডের হিট ছবি বাজিরাও মস্তানির ‘পিংগা’।

মাত্র ২টি নাচের জন্য দুই কোটি টাকা পারিশ্রমিক আদায় করেছেন বলিউড সুন্দরী।

মনে করা হচ্ছে, আমেরিকান টিভি শো কোয়ান্টিকো-র সাফল্য এবং হলিউডি ছবি বেওয়াচ-এ অভিনয়ের ডাক পাওয়ার পরই স্টেজ পারফর্ম্যান্সের দর চড়েছে প্রিয়াঙ্কার।

তবে পিসি-র রেট শুনে খুব অবাক হওয়ার কথাও নয়। কারণ স্টেজ পারফর্ম্যান্সের জন্য সলমন খান এবং হৃতিক রোশন নিয়ে থাকেন যথাক্রমে ৫ ও ৪ কোটি টাকা। পিগি চপ্‌সের দুই নাচে দুই কোটি টাকা দর তাহলে খুব বেশি নয় কী বলেন?

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত