আজ ঢাকায় আসছেন জিৎ

jeetবিনোদন প্রতিবেদক : আজ আবার ঢাকায় আসছেন কলকাতার অভিনেতা জিৎ। তবে কোনো শুটিং বা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে নয়, জিৎ আসছেন তাঁর নতুন ছবি ‘বাদশা’-র প্রচারণার কাজে। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে তাঁর।

জিতের নতুন ছবি ‘বাদশা’ যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব। ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখান থেকে জানানো হয়, জিৎ ঢাকায় এসে ছবিটির নানা ধরনের প্রচারণার কাজে অংশ নেবেন। তাঁর সঙ্গে থাকবেন ‘বাদশা’ ছবির তাঁর সহশিল্পী বাংলাদেশের নুসরাত ফারিয়া।

দুজনই প্রচারণার কাজ শেষে বিকেলে ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সব কাজ শেষে জিৎ আগামীকাল কলকাতা ফিরে যাবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি