,

হিজড়াদের বিয়ে বৈধ, পাকিস্তানে আলেমদের ফতোয়া

22485-gay-muslimআন্তর্জাতিক ডেস্ক : রক্ষণশীল মুসলিম দেশ পাকিস্তানে হিজড়াদের বিয়ের বৈধতা দিয়ে একটি ফতোয়া জারি করেছে আলেমদের একটি গ্রুপ।

লাহোরের তানজিম ইত্তেহাদ-ই-উম্মত নামের স্বল্পপরিচিত একটি ধর্মীয় সংগঠনের ৫০ জন আলেম রোববার এ ফতোয়া জারি করে।

ফতোয়ায় বলা হয়, ইসলাম ধর্মানুযায়ী, যেসব হিজড়ার দেহে নারী বা পুরুষের শারীরিক বৈশিষ্ট্যের “দৃশ্যমান চিহ্ন” দেখা যাবে তারা তাদের বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করতে পারবে।

কিন্ত যাদের শরীরে উভয় লিঙ্গের “দৃশ্যমান চিহ্ন” থাকবে তারা বিয়ে করতে পারবে না। তবে এ শারিরীক লক্ষণ বা চিহ্নগুলো কি তা ফতোয়ায় সুনির্দিষ্ট করে বলা হয়নি।

ফতোয়ায় আরও বলা হয়, “হিজড়াদের অপমান বা হেয় করার উদ্দেশে করা যে কোনো কাজ বা আচরণ ইসলামে অপরাধ হিসেবে গণ্য।”

তবে ফতোয়াটি মানার ব্যাপারে কোনও আইনি বাধ্যবাধ্যকতা নেই বলে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানের হিজড়া অধিকার আন্দোলন কর্মীরা এ ফতোয়াকে ‘ভাল পদক্ষেপ’ হিসাবে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। কারণ, তারা বলছেন, এ বিষয়ে মানুষের মনোভাব এখনও বদলায়নি।

হিজড়া অধিকার কর্মী আলমাস বোড্ডি বিবিসি কে বলেন, কেউ হিজড়াদের নিয়ে বলেছে এতেই তিনি খুশী। শরিয়া আইন অনুযায়ী হিজড়াদের বিয়ের অধিকার এমনিতেই আছে। কিন্তু সমাজে হিজড়াদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এবং ভুল ধারণা দূর করার পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন হবে না।

হিজড়াদের নিয়ে অজ্ঞতার কারণে অনেকেই হিজড়া বিয়েকে সমলিঙ্গের বিয়ে ভেবে এ নিয়ে অভিযোগ তোলে বলে জানান আরেক অধিকারকর্মী। তিনি বলেন, সরকার জনগণকে হিজড়াদের অধিকারের ব্যাপারে মানুষকে সচেতন করে তুললেই কেবল এ অবস্থার অবসান হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে