বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দালাই লামার সাথে বৈঠক করায় নিষিদ্ধ গাগা!

910বিনোদন ডেস্ক : পশ্চিমা প্রথম সারির সঙ্গীত তারকা লেডি গাগা সারাবিশ্বে পরিচিত মু। তার ভক্ত ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। চিনেও তার জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এবার সেই প্রিয় তারকাকেই নিষিদ্ধ করলো তার চিনা ভক্তরা। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সাথে লেডি গাগার বৈঠককে কেন্দ্র করে এই ক্ষোভের উৎপত্তি হয় ভক্তদের মধ্যে।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গাগার এই বৈঠকের কথা প্রকাশ পেলেই গুঞ্জন শুরু হয় চিনে। বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাকে চিনারা ভালো চোখে দেখে না। এই ঘটনার পর গাগাকে চিনে গানের কনসার্ট করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ চিনারা। চিন থেকে তিব্বতকে আলাদা করে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দালাই লামাকে শত্রু মনে করে চিনারা। তাদের চোখে তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা।

দালাই লামা যদিও বলেছেন, গাগা তাকে চিনের সাথে সহনশীল মধ্যমপন্থা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। তিনি এখন তিব্বতের স্বাধীনতা চাইছেন না, বরং স্বায়ত্তশাসন চাইছেন। কিছুদিন আগে দালাই লামার সাথে সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তখনও আনুষ্ঠানিক ক্ষোভ প্রকাশ করেছিল চিনারা। এবার লেডি গাগা পড়লেন সেই রোষের কবলে।

উল্লেখ্য, এর আগেও অনেক পশ্চিমা সঙ্গীত তারকা ও ব্যান্ড দলকে নিষিদ্ধ করেছে চিন। এর মধ্যে রয়েছে মেরুন-৫, বিজর্ক, ওয়েসিস, সেলেনা গোমেজ, বন জভি ইত্যাদি। সূত্র : দ্য গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত