বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির কাছে অনুরোধের জোয়ার

photo-1467112257স্পোর্টস ডেস্ক : আরেকটি ফাইনালে হারের দুঃখ বুকে চেপেই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনতে হয়েছে আর্জেন্টাইনদের। লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা অবশ্য শুধু আর্জেন্টিনাকে নয়, থমকে দিয়েছে পুরো ফুটবল-দুনিয়াকে। ফুটবল-জাদুকরের এমন সিদ্ধান্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ হতভম্ব। সবার আকুল আবেদন, ‘প্লিজ, যেও না মেসি।’

প্রেসিডেন্ট মরিসিও মাক্রি গতকাল ফোন করে অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেছেন মেসিকে। প্রেসিডেন্টের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘তিনি (প্রেসিডেন্ট) তাঁকে (মেসিকে) ফোন করেছিলেন। প্রেসিডেন্ট বলেছেন, জাতীয় দলের পারফরম্যান্সের জন্য তিনি গর্বিত। আর মেসিকে কোনো সমালোচনায় কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।’

প্রেসিডেন্ট ম্যাক্রির মতো আর্জেন্টিনার ফুটবল-ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাও জাতীয় দলে ফেরার অনুরোধ জানিয়েছেন মেসিকে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন মেসির প্রথম কোচও। এই সময়ের সেরা ফুটবলারের জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। আর রোজারিওতেই মেসির মধ্যে প্রতিভার ঝলক দেখতে পেয়েছিলেন এর্নেস্তো ভেচ্চিও। বিশেষ কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্ববিখ্যাত শিষ্যকে সমালোচনায় বিদ্ধ হতে দেখে তিনি ভীষণ ক্ষুব্ধ, ‘ছেলেটা সমালোচনায় একেবারে জেরবার হয়ে যাচ্ছে। ওর সঙ্গে খুব খারাপ আচরণ করা হচ্ছে। আমি চাই না সে এখনই অবসর নিক।’

সাধারণ মানুষ তো রীতিমতো হাত জোড় করে মেসিকে থাকার অনুরোধ জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে যাচ্ছে অনুরোধের জোয়ারে। এত অনুরোধ কি ফেরাতে পারবেন আর্জেন্টিনার খুদে-জাদুকর?

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত