ভোগের কভারে কারিনার বাজিমাত
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগেই ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে নিজেকে আবেদনময়ী রূপে হাজির হয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। আর এবার আবেদনময়ীদের কাতারে নিজের নামটা লেখালেন নবাবপত্নী কারিনা কাপুর।
রূপের কাছে বয়সকে হার মানিয়ে উপস্থিত হলেন বিখ্যাত ভোগ ম্যাগাজিনের কভারে। চলতি বছরের জুলাই সংখ্যার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হিসেবে দেখা মিলবে বেবোর। কালো স্কার্ট আর বোতাম খোলা সাদা শার্টে যেনো নিজের সবটুকু আবেদন ঢেলে দিয়েছেন কারিনা। কেউ কেউ তো বলেও বসেছেন বয়স যতো বাড়ছে কারিনার রূপের ঝলকও ততোই বেড়ে চলেছে।
ভোগের কভারের জন্যে কারিনার পোশাক নির্বাচনের কাজটি করেছেন তারই ব্যক্তিগত ফ্যাশন ডিজাইনার আনাইতা শ্রফ।সম্প্রতি মুক্তি পেয়েছে কারিনা অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। এ ছবির মধ্যে দিয়েই আবারো রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে কারিনা ও শহিদ কাপুরকে।











