,

মালয়েশিয়ায় গ্রেনেড হামলায় আহত ৮

 

আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ার মধ্যাঞ্চলীয় সেলানগড় রাজ্যের একটি রেস্তোরাঁয় মঙ্গরবার একটি হ্যান্ড গ্রেনেড হামলায় আটজন আহত হয়েছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। স্থানীয় পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।

 

2016_06_28_14_17_04_0ZSXipqwI0LSYFINPCTBgWUmOrcvAA_original

 

এ সম্পর্কে ওই রাজ্যের উপ-পুলিশ প্রধান আব্দুল রহিম জাফর বলেন, ‘মঙ্গলবার সকালে ব্যস্ত পুচং এলাকার মোভিদা রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। হামলায় আটজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’ রেঁস্তোরার লোকজন তখন ইউরো কাপের ইতালি বনাম স্পেনের মধ্যকার ফুটবল ম্যাচটি উপভোগ করছিল।

আব্দুল রহিম আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায় হামলাকারী ওই রেস্তোরাঁয় এক বিশেষ যুগলকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে।

উল্লেখ্য, ২০১৪ সালে একই ধরণের এক হামলায় মালয়েশিয়ার এক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে সিঙ্গাপুর, থাই ও চীনের পর্যটক ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে