,

বাবা হলেন অবিবাহিত তুষার কাপুর

 

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে এখনো বসেননি তিনি। তবে পুত্রসন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা তুষার কাপুর। কৃত্রিম উপায়ে আইভিএম পদ্ধতিতে বাবা হয়েছেন এ অভিনেতা।

f104d067f9da077dd681bdd70d2f5373-577101554d37a

ছেলের নাম রেখেছেন লক্ষ্য। সে এখন সুস্থ আছে জানিয়ে তুষার কাপুর বলেন, ‘আমি বাবা হয়ে বেশ রোমাঞ্চিত। পিতৃত্বের নানা গুণাবলি এখন আমার হৃদয় এবং মন নিয়ন্ত্রণ করছে। লক্ষ্যকে পেয়ে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। সে এখন আমার আনন্দের সবচেয়ে বড় উৎস। সৃষ্টিকর্তার মহানুভবতায় এবং জাসলোক হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে পিতৃত্বের স্বাদ পাওয়া সম্ভব হয়েছে।’

 

এদিকে তুষার কাপুর বাবা হওয়াতে আনন্দ প্রকাশ করেছেন এ অভিনেতার বাবা-মা শোভা এবং জিতেন্দ্র। এক বিবৃতিতে তারা বলেন, ‘লক্ষ্যর দাদা-দাদি হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা তুষারের এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। এটি সত্যিই আমাদের জীবনে চরম একটি আনন্দঘন মুহূর্ত। তুষার আমাদের আদর্শ ছেলে। সে লক্ষ্যর বাবা হয়ে দায়িত্ববান, স্বাধীনচেতা এবং মহানুভব হৃদয়ের পরিচয় দিয়েছে।’

জাসলোক হাসপাতালের আইভিএম এবং জেনেটিক বিভাগের পরিচালক ডা. ফিরুজা পারিখ বলেন, ‘আমি তুষারের বাবা হওয়ার দৃঢ়সংকল্প দেখে মুগ্ধ হয়েছি। তিনি প্রতিটি মুহূর্ত সন্তানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি নিশ্চিত একজন সংবেদনশীল এবং যত্নবান বাবা হতে পারবেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে