বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি’

14স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তটা লিওনেল মেসি পুনর্বিবেচনা করবেন বলে আশা করেন চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। মেসির বার্সেলোনা সতীর্থ ক্লাদিওর বিশ্বাস, জাতীয় দলের জার্সিতে আরও অনেক বছর খেলা চালিয়ে যাবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। খবর গোল ডট কমের।

সোমবার শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা ঘোচানোর স্বপ্ন ভঙ্গ হয় মেসির। দুঃখজনক হলেও সত্যি টাইব্রেকারে মেসির ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারা শটটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পরে অভিমানে আন্তর্জাতিক ফুলবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জেতা ব্রাভো বলেন, ‘আমার মতে এই মুহূর্তে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড। আমরা তাকে খুব ভালোভাবেই জানি, সে কোনো মানের মানুষ। আমি আশা করি, আর্জেন্টিনার জর্সিতে সে আরও অনেক বছর খেলে যাবে।’

এখন দেখার বিষয় মেসি তার অভিমান ভেঙে অবসরের সিদ্ধান্তটা পুনর্বিবেচনায় নেন কিনা। আর সেটা হলেও চ্যাম্পিয়ন না হতে পারার যে আক্ষেপ মেসির মধ্যে দেখা গেছে তা ভবিষ্যতে পূরণ হলেও হতে পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত