বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র চাপের মুখেও অনড় জেরেমি করবিন

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রেক্সিট ইস্যুতে আমুল পরিবর্তন এসেছে যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতিতে। গণভোটে ইইউ ত্যাগের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রকাশের পরপর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের চাপের মুখেও অনড় লেবার পার্টির নেতা জেরেমি করবিন।ব্রিটেনের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন রেবাবার করবিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করায় তিনি হিলারিকে বরখাস্ত করেন। এরপরই বিদ্রোহ দেখা দেয় গোটা দলে।

 

2016_06_27_21_37_52_GFkABcZP56HJWaq5EgEbi0RCDc7mu8_original

করবিনের উপর চাপ সৃষ্টি করতে পদত্যাগের ঘোষণা দেন দলটির আরও ১১ নেতা। কিন্তু এতো চাপেও টলছেন না করবিন। তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

লেবার দলে করবিনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন রয়েছে অনেক আগে থেকেই। দলের অনেকেই মনে করেন করবিন নেতৃত্ব দেয়ার যোগ্য নন এবং গণভোটে ভোটারদেরকে ইইউ এর সাথে থাকার পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে বিফল হয়েছে তিনি। তারা সবাই করবিনের পদত্যাগ চান।

কিন্তু অবিচলিত করবিন এক বিবৃতিতে বলেছেন, ‘আমার ছায়ামন্ত্রিসভার সদস্যদের পদত্যাগে আমি দুঃখিত। কিন্তু যারা আমাকে ভোট দিয়ে নেতৃত্বে বসিয়েছে এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ সমর্থকদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারব না।’

গত বছরের নির্বাচনে তৃণমূল পর্যায়ের লেবার সদস্যদের বিপুল সমর্থন নিয়ে দলের নেতা নির্বাচিত হয়েছিলেন করবিন। ইতিমধ্যে ব্রিটেনজুড়ে করবিনের হাজার হাজার সমর্থকরা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করবে। করবিন যাতে ক্ষমতায় থাকে সেটাই তাদের দাবী।