,

শাকিব খানের আড়াই মিনিটের তাণ্ডব

111বিনোদন প্রতিবেদক : ‘সম্রাট’ সিনেমার গান রিলিজের পরই দর্শকরা আঁচ করেছিলেন বাজিমাত করবেন শাকিব খান। আজ ছবিটির ট্রেইলার রিলিজের পর দর্শকদের সেই আশাটা আরও পোক্ত হলো। রোজ রোজ নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। কখনো নতুন লুক, কখনো ড্যান্সের ক্যারিশমায় মুগ্ধ করেছেন দর্শকদের। দর্শকরা এবার শাকিব খানের আড়াই মিনিটের তান্ডব দেখলো। তার মারদাঙ্গা অ্যাকশন, সঙ্গে সাবলিল নাচ ছবিটিতে ভিন্ন মাত্রা যোগ করবে। ছবিটির লোকেশনগুলোও ছিল চোখ ধাঁধানো। সবমিলিয়ে এবার ঈদের হলগুলো থাকবে শাকিবের দখলে এটা আর বলার অপেক্ষা রাখেনা।

কয়েকদিন আগেই সেন্সর বোর্ড সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে সম্রাট : দ্য কিং ইজ হেয়ার। ‘সম্রাট’ নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। সম্রাট সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ