বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বি-স্তরের টেস্ট সমর্থন করে না বিসিবি

Bangladeshস্পোর্টস ডেস্ক : আইসিসির দুই স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব সমর্থন করে না বিসিবি। আজ মিরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল শেষে বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম এটি সাংবাদিকদের জানিয়েছেন।

এডিনবরায় আজ থেকে শুরু আইসিসির এই সভাতেই টেস্ট ক্রিকেটের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ার কথা। সভায় যোগ দিতে গতকাল ঢাকা ছেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এই সভায় অনেক কিছু নিয়েই আলোচনায় বসছে আইসিসির নীতি নির্ধারকেরা। শেষ পর্যন্ত কোন কোন প্রস্তাব অনুমোদন হয় সেটিই দেখার। সেটি জানতে অবশ্য আরও কদিন অপেক্ষা করতে হবে।

আইসিসির দুই স্তর টেস্টের প্রস্তাবে বিসিবির অবস্থান এর আগে পরিষ্কারভাবে জানা যায়নি। তবে আজ মাহবুবুল আনাম বলেছেন, ‘দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট বিসিবি কোনোভাবেই সমর্থন করে না। টেস্টে ভালো করতে হলে বড় বড় দলগুলোর সঙ্গে খেলতেই হবে।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত