বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের যে গুণটি আনুশকার পছন্দ

salmankhan-anushkaবিনোদন ডেস্ক : বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করেছেন এমন অভিনেত্রীদের মধ্যে একজন আনুশকা শর্মা। শাহরুখের বিপরীতে রাব নে বানা দি জোড়ি সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। পরবর্তীতে পিকে সিনেমায় আমিরের বিপরীতে দেখা গেছে তাকে।

খুব শিগগিরই সুলতান সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-আনুশকা। এতে প্রথমবারের মতো সালমানের বিপরীতে অভিনয় করছেন তাই ব্যক্তি সালমান সম্পর্কে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আনুশকা।

এ অভিনেত্রী জানিয়েছেন, শুরুতে সালমানকে তিনি ভীষণ ভয় পেতেন কিন্তু পরবর্তীতে তার সোজাসাপ্টা ব্যবহারে তিনি মুগ্ধ হয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এমন ব্যবহার হয়তো সালমান আপনার সঙ্গে করবেন না। এটি তাকে ভয় পাওয়ার অন্যতম কারণ হতে পারে। আসলে তিনি বহুরূপী নন, যা তার একটি গুণ। আমি তার এ গুণটি পছন্দ করি।’

আলী আব্বাস জাফর পরিচালিত সুলতান সিনেমায় সুলতান আলী খানের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে আরফা চরিত্রে। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত