বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের টাকা নিয়ে চার পুলিশের মারামারি

3আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় উপমহাদেশের লখনৌয়ে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে চার পুলিশ সদস্যর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘুষ খায়, এটা নতুন কোনো তথ্য নয়। কারণ ভ‍ারতে প্রকাশ্যেই বহু পুলিশ সদস্যকে ঘুষ খেতে দেখা যায়।তবে ঘুষের ভাগাভাগি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনাটা বিরল।

তারা গুরুত্বপূর্ণ একটি রাস্তার মোড়ে রোববার সকালে ট্রাক ও অন্যান্য যানবাহ থেকে ঘুষ বা চাঁদা নেয়। এরপর সেটার ভাগাভাগি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনার ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্য তাদের হাতকে মারামারির জন্য স্বাধীনভাবে ব্যবহার করছেন। তাদের মারামারি, ধস্তাধস্তিতে একজন পুলিশ সদস্যকে লুটিয়ে পড়তে দেখা যায়। অন্য দুজন তাদের থামাতে চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে হাতে লাঠি তুলে নেন।

এরপর সেখানে উপস্থিত হন পুলিশের পঞ্চম সদস্য, যিনি একজন কর্মকর্তা। তিনিও তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একজন পুলিশ চাঁদাবাজি করার পর তা অন্যদের সাথে ভাগাভাগি করতে অস্বীকৃতি জানালে মারামারির সূত্রপাত্র।এ ঘটনায় বীরেন্দ্র যাদব নামে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি অস্বীকার করা হয়েছে।সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত