,

আন্তর্জাতিক ফুটবলকে ‘বিদায়’ বললেন মেসি

Messi-Retiresস্পোর্টস ডেস্ক : কোপার শতবর্ষী প্রতিযোগিতার শিরোপা জিততে ধনুক-ভাঙা পণ করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই শিরোপা জেতা হয়নি। খেলায় হার-জিত তো থাকেই। কেউ জেতে, কেউ হারে, কিন্তু তাই বলে এমন সিদ্ধান্ত যে মেসি নেবেন, তা কল্পনাতেও ছিল না ফুটবলপ্রেমীদের। আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে না পারার কষ্টে মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানিয়ে ফেললেন মেসি!

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোপার ফাইনালে চিলির বিপক্ষে হারের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার কথা বলেন আর্জেন্টাইন তারকা।
চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল শেষে নিজের অক্ষমতাকেই সামনে নিয়ে এসেছেন তিনি, ‘আমার সামর্থ্যের পুরোটা দিয়ে আমি চেষ্টা করেছি। কিন্তু আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারিনি। আমার জন্য আর্জেন্টিনা-অধ্যায় শেষ। কোপার শিরোপাটা না পাওয়া সত্যিই আমার হৃদয় ভেঙে দিয়েছে। সম্ভবত এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’

আর্জেন্টিনার জার্সিতে এ নিয়ে টানা তিনটি ফাইনাল হারলেন মেসি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর দুটো কোপা। পাঁচটি ব্যালন ডি’অর আর বার্সেলোনার জার্সি গায়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জেতা আর্জেন্টাইন ফুটবলের এই মহাতারকা দেশের জার্সি গায়ে কেন ব্যর্থ, সেটা যেন এক বিরাট রহস্য। পরপর তিনটি বড় প্রতিযোগিতায় তাঁর জাদুকরি নৈপুণ্য আর্জেন্টিনার ফাইনালে ওঠার বড় অনুষঙ্গ হলেও তিনবারই শিরোপা জিততে ব্যর্থ তারা। এ যেন মেসির জন্য বড় এক অভিশাপই।
সেই অভিশাপ কাটাতেই কি মেসির এমন সিদ্ধান্ত?

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ