বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা এখন ভারত

আন্তর্জাতিক ডেস্ক :ইসলামী প্রজাতন্ত্র ইরানের অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে ভারত। ইরান থেকে গত মে মাসে প্রতিদিন পাঁচ লাখ পাঁচ হাজার ব্যারেল তেল গেছে ভারতে। গত বছরের একই সময়ের তুলনায় ইরান থেকে ভারতে তেল বিক্রির পরিমাণ বেড়েছে দুই লাখ ৯০ হাজার ব্যারেল।

 

oil_22

তেহরানের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় ভারত গড়ে শতকরা ২০ ভাগ তেল কিনেছে ইরান থেকে। সে সময় ভারত ইরান থেকে তেল নিয়েছে প্রতিদিন গড়ে দুই লাখ ব্যারেল। কিন্তু ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা বাস্তবায়নের পর ভারত দ্রুত ইরান থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে।

ভারতের এসার কোম্পানি হচ্ছে তেল আমদানির ক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় কোম্পানি। এরপরেই রয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারি ও পেট্রোকেমিক্যালস লিমিটেড।

ওপেক বিষয়ক এনার্জি ফোরামের কার্যালয় থেকে বলা হয়, চলতি ২০১৬ সালের প্রথম তিন মাসে ভারতের তেল আমদানির পরিমাণ প্রতিদিন ৪৩ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের চেয়ে এ পরিমাণ পাঁচ লাখ ব্যারেল বেশি। গত মার্চের হিসাব অনুসারে, ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করে সৌদি আরব থেকে এবং এ পরিমাণ হচ্ছে সাড়ে আট লাখ ব্যারেল। ইরাক থেকে প্রতিদিন আড়াই লাখ ব্যারেল তেল কম কিনেছে ওই মাসে। ফলে ইরাক থেকে ভারতের তেল কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রতিদিন ছয় লাখ ৫৮ হাজার ব্যারেল। এরপরেই রয়েছে ইরানের অবস্থান। সূত্র : পার্সটুডে’র

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত