,

নতুন ছবির খবরকে গুজব বললেন পূর্ণিমা

Purnimaবিনোদন প্রতিবেদক : কমল সরকারের কাহিনী অবলম্বনে এবং স্বপন চৌধুরীর পরিচালনায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবির নাম ‘বৃদ্ধাশ্রম’। সে ছবিতে পূর্ণিমার নায়ক কণ্ঠশিল্পী এসডি রুবেল। আগামী ঈদের পর ছবির নির্মাণ কাজ শুরু হবে।

সম্প্রতি এমন খবরই উড়ে বেড়াচ্ছে শোবিজে। বেশ কিছু সংবাদও প্রকাশ হয়েছে। তবে বিষয়টিকে সম্পূর্ণই ‘মিথ্যাচার’ বলে দাবি করলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রীতিমত আকাশ থেকে পড়েন! বিস্ময় প্রকাশ করে তিনি জাগো নিউজকে বলেন, ‘নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি? কই, আমি কিছু জানি না। যদি এমন খবর কোন পত্রিকা প্রকাশ করে থাকে. তবে সেটি মনগড়া এবং গুজব। কারো সঙ্গে কথা না বলে বা নিশ্চিত না হয়ে সংবাদ প্রকাশ ঠিক নয়।’

চিত্রনায়িকা পূর্ণিমা আরো বলেন, “আমি কিছুদিন আগে ‘বন্ধ দরজা’ নামের একটি ছবিতে কাজ করার সম্মতি জানিয়েছি শুধু গল্প-চরিত্র পছন্দ হওয়ার কারণে। সেটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি। এরপর আমি আর কোনো ছবিতে কাজ করার কথা কাউকে দেইনি।”

এদিকে পূর্ণিমার সাম্প্রতিক ব্যস্ততা ঈদের নাটক আর স্বামী-সন্তান-সংসার নিয়ে। এবারের ঈদে বেশ কিছু নাটক-টেলিছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি রেদওয়ান রনির পরিচালনায় ‘ক্যান্ডি ক্রাশ’ নামক একটি ধারাবাহিকেও অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে