,

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ফিকশ্চার

bangladeshস্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে দুইটি টেস্ট ও তিনটি ওডিআই খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ইংলিশরা সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলো ২০১০ সালে। বাংলাদেশে ইংল্যান্ডের এটি হবে তৃতীয় পূর্ণাঙ্গ সফর।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাতে পারে ইংল্যান্ড দল। ৪ অক্টোবর তারা ফতুল্লায় একটি ওয়ার্ম আপ ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের প্রথম দুইটি ওডিআই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুইটি হবে ৭ ও ৯ অক্টোবর।

এরপর চট্টগ্রামে চলে যাবে উভয় দল। সেখানে সিরিজের শেষ ওডিআই অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। প্রথম টেস্টের আগে এমএ আজিজ স্টেডিয়ামে পরপর দুইটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।

চট্টগ্রামে প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ অক্টোবর। এই ম্যাচের পর ক্রিকেটাররা ঢাকায় ফিরবে। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর। ২ নভেম্বর সিরিজ খেলতে ভারত যাবে ইংল্যান্ড।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সম্ভাব্য ফিকশ্চার

৩০ সেপ্টেম্বর: বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড

৪ অক্টোবর: ফতুল্লায় ওয়ানডে প্রস্তুতি ম্যাচ

৭ অক্টোবর: ঢাকায় প্রথম ওডিআই

৯ অক্টোবর: ঢাকায় দ্বিতীয় ওডিআই

১২ অক্টোবর: চট্টগ্রামে তৃতীয় ওডিআই

২০-২৪ অক্টোবর: চট্টগ্রামে প্রথম টেস্ট

২৮ অক্টোবর-২ নভেম্বর: ঢাকায় দ্বিতীয় টেস্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে