বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় তারকা নিয়ে নাচলেন ফেরদৌস

Ferdous20160626135150বিনোদন প্রতিবেদক : শোবিজের বিভিন্ন অঙ্গনের ছয় তারকা নাচলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। তারা হলেন- চিত্রনায়িকা পূর্ণিমা, মাহিয়া মাহি, তানজিন তিশা, অমৃতা খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা থেকে উঠে আসা হৃদি।

ঈদ উপলক্ষে একুশে টিভির জন্য নির্মিত হয়েছে ‘ফেরদৌস নাইট’ নামে একটি অনুষ্ঠান। সেখানেই এই ছয় তারকা নিয়ে নাচতে দেখা যাবে ফেরদৌসকে।

অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘নায়িকাদের সঙ্গে তো সবসময়ই নাচা হয়। বিশেষ করে পূর্ণিমা আমার বন্ধু, ওর সঙ্গে অনেকবার নেচেছি। তবে এ প্রজন্মের নায়িকা মাহি, অমৃতা, তিশার সঙ্গে নাচারও অভিজ্ঞতা হলো। আর দারুণ উপভোগ করেছি সংগীতশিল্পী আঁখি আলমগীরের সঙ্গে নাচতে গিয়ে। আশা করছি দর্শক একটি সুন্দর পরিবেশনা দেখতে পাবেন।’

‘ফেরদৌস নাইট’ নামের অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন ফারহানা নিশো। কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহিন। একুশে টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত