,

সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ?

mustafizস্পোর্টস ডেস্ক : তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার আর ৪-৫ সেশন বাকি। এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাবেন মুস্তাফিজুর রহমান। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে তাহলে কি ইংল্যান্ডের চলমান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে সাসেক্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই বাঁ-হাতি পেসার?

নতুন খবর হলো মুস্তাফিজের ইংল্যান্ডে যাওয়ার ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। ১৫ জুলাই সাসেক্সের প্রথম ম্যাচ। তার আগেই ইংল্যান্ডে পৌঁছে যেতে পারেন বলে বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এবং অ্যাঙ্কেলের চোট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরেছিলেন তিনি। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় ৯ জুন। মাঝখানে দুই সপ্তাহ পর গত বৃহস্পতিবার প্রথম নেটে বোলিং করলেন তিনি।

এর আগে শুধু জিম-রানিং করেই সময় কেটেছিল মুস্তাফিজের। দীর্ঘদিন পর প্রথম বোলিং করলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে ছয় ওভার বল করেছেন। অবশ্য এখনো পুরোপুরি সেরে উঠেননি তিনি, কিছুটা থেমে থেমে বল করছেন তিনি।

এখনো পুরোপুরি সেরে না উঠলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে কাটার মাস্টারের। এই প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘মুস্তাফিজের উন্নতিটা ধীরে ধীরে হচ্ছে। গত দুই সপ্তাহে প্রায় ষাট ভাগ উন্নতি হয়েছে তাঁর। পুরোপুরি সেরে উঠতে চার-পাঁচ সেশন লেগে যেতে পারে।’

ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এখনো তাঁদেরই পর্যবেক্ষণে থাকবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে