বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে আর্জেন্টিনাকে ডি মারিয়ার সুখবর

Di-mariaস্পোর্টস ডেস্ক : ফাইনালের অপয়া ভূত অবশেষে তাড়াতে পারলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টিনার গত দুটি ফাইনালেই তাঁর অভিজ্ঞতা তিক্ত। বিশ্বকাপ ফাইনালে নামতেই পারেননি। কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামলেও উঠে গিয়েছিলেন মাত্র ২৮ মিনিটে। সংশয় ছিল এবারের ফাইনাল নিয়েও। তবে টাটা মার্টিনো আজ জানিয়েছেন, ডি মারিয়াকে নিয়ে অনিশ্চয়তা নেই।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপার ফাইনালে মুখোমুখি হবে চিলি-আর্জেন্টিনা। গতবারের ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। অবশ্য গ্রুপ পর্বেই প্রথম ম্যাচে চিলিকে হারিয়ে দিয়েছিল মার্টিনোর দল। আর্জেন্টিনার হয়ে গোলের উদ্বোধনও করেছিলেন ডি মারিয়া। লিওনেল মেসির অভাব বুঝতেই দেননি। কিন্তু মেসির ১৯ মিনিটে হ্যাটট্রিক করে ফেরার ম্যাচেই চোট পান। এরপর টানা তিন ম্যাচে খেলেননি।

ধারণা করা হচ্ছিল, ফাইনালে তাঁকে যে করেই হোক চায় আর্জেন্টিনা। এ কারণেই ঝুঁকি নেওয়া হচ্ছে না। কিন্তু গত বৃহস্পতিবার প্রথম অনুশীলনে নেমেই ডি মারিয়া আবার চোট নিয়ে উঠে যান। সংশয় দেখা গিয়েছিল তাঁর ফাইনাল খেলা নিয়েও। ডি মারিয়ার সঙ্গে ফাইনালের যেন একটা শত্রুতা! তবে আজ সংবাদ সম্মেলনে মার্টিনো বলেছেন, এজেকিয়েল লাভেজ্জি আর অগুস্তো ফার্নান্দেজ ছাড়া স্কোয়াডের বাকি সব খেলোয়াড়ই ফাইনালের জন্য প্রস্তুত। তার মানে ডিফেন্ডার মার্কোস রোহোকে নিয়েও সংশয় নেই।

বাংলাদেশ সময় ভোর চারটায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার টুইটার পেজ থেকে ডি মারিয়ার অনুশীলনের একটা ভিডিও পোস্ট করা হয়েছে; যেন সমর্থকদের আশ্বস্ত করতেই। সেই ভিডিওতে ডি মারিয়া বেশ দৌড়ঝাঁপও করেছেন। কিন্তু এই উইঙ্গার তখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করেননি। তাঁকে আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে। অবশ্য ফাইনালের এখনো ঢের বাকি। দলের অনুশীলনেও দ্রুত ফিরতে পারেন ডি মারিয়া।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত