,

তৃতীয় হয়ে কোপা মিশন শেষ কলম্বিয়ার

copa-americaস্পোর্টস ডেস্ক : তৃতীয় স্থানে থেকে কোপা আমেরিকার শতবর্ষী আসর শেষ করলো কলম্বিয়া। রবিবার সকালে কার্লোস বাক্কার করা একমাত্র গোলে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে তারা। ফলে চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।

এর আগে, সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে পরাজিত হয় যুক্তরাষ্ট্র। অপর সেমিফাইনালে চিলির কাছে ২-০ গোলে পরাজিত হয় কলম্বিয়া। ফলে রবিবার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। এখানে জয়ী হামেস রদ্রিগেজের কলম্বিয়া।

গ্রেনডেইলে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলাটি শুরু হয়। প্রথমার্ধের ৩১তম মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। অধিনায়ক হামেস রদ্রিগেজের বাড়ানো বলটি ডি-বক্সে আরিয়াস হেড করলে তা শুয়ে পড়ে পা দিয়ে প্রতিপক্ষের জালে পাঠান বাক্কা। ম্যাচের বাকি সময়ে কোনো দল গোল মুখ খুলতে না পারলে ওই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

এর মধ্যে যোগ করা সময়ে দু’দলই ১০ জনের দলে পরিণত হয়। বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাইকেল ওরোস্কো এবং সান্তিয়গো আরিয়াস। তবে এই সময়ে কোনো খেলোয়াড়ই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি। ফলে কলম্বিয়া ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। এর আগেও ১৯৭৫ সালের আসরে এ কলম্বিয়ার কাছে হেরেই কোপায় চতুর্থ স্থান অধিকার করেছিল যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে