,

বৃটেনের ইইউ কমিশনারের পদত্যাগের ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্ক :পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের ইউরোপিয়ান কমিশনার লর্ড হিল। ইইউ ত্যাগের পক্ষে গণভোটের ফলাফলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যা হয়ে গেছে, তা আর পাল্টানো যাবে না।’ এক বিবৃতিতে তিনি বলেন, ইইউর আর্থিক সেবার দায়িত্বপ্রাপ্ত কমিশনার হিসেবে কাজ চালিয়ে যাওয়াটা সমীচীন হবে না বলেই তার বিশ্বাস। তবে সুশৃঙ্খলভাবে দায়িত্বভার হস্তান্তর নিশ্চিতের জন্য কয়েক সপ্তাহ তিনি এ পদে থাকবেন। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার বলেছেন, তিনি ‘অনেক আফসোস নিয়ে’ লর্ড হিলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লর্ড হিলকে ‘সত্যিকার ইউরোপিয়ান’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

20349_f2

 

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যিনি নিজেও গণভোটের ফলাফলের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তার ঘনিষ্ঠ মিত্র ছিলেন লর্ড হিল। গণভোটের পূর্বে ক্যামেরনের মতো তিনিও বৃটিশ জনগণকে ইইউতে রয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন। লর্ড হিলের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হবেন লাটভিয়ান রাজনীতিক ভালদিস ডোম্ব্রোভস্কিস। তিনি বর্তমানে ইউরো বিষয়ক ইউরোপিয়ান কমিশনার।
বৃহসপতিবার ইইউ ত্যাগের পক্ষে গণভোটের ফলাফল আসার পর ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বৃটেনকে দ্রুত প্রস্থানের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন। এর কিছু সময় পরই পদত্যাগের ঘোষণা দেন লর্ড হিল।

 
ব্রাসেলসে ইইউর সদরদপ্তরে সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তাদের মধ্যে ইউরোপিয়ান কমিশনাররা অন্যতম। বিভিন্ন নীতিগত বিষয়ে আইন তৈরি করার এখতিয়ার রয়েছে তাদের। কিন্তু ইইউ ত্যাগ করায় এ সুবিধা আর পাবে না যুক্তরাজ্য।
নিজের বিবৃতিতে কনজারভেটিভ নেতা লর্ড হিল বলেন, গণভোটের ফলাফল নিয়ে তিনি ‘খুবই হতাশ’। তিনি যোগ করেন, ‘আমি চেয়েছিলাম আমার প্রস্থান ভিন্নভাবে হোক। আশা করেছিলাম যে, অগ্রসরমান, নমনীয়, প্রতিযোগিতামূলক মুক্ত বাণিজ্যের ইউরোপের পক্ষে থাকতে চাইবে বৃটেন। কিন্তু বৃটিশ জনগণ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এবং এভাবেই গণতন্ত্র কাজ করে।’ তিনি আরো বলেন, ‘আমি ব্রাসেলসে এসেছিলাম এমন একজন হিসেবে, যে কিনা ইউরো মুদ্রায় বৃটেনের অন্তর্ভুক্তির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল এবং ইউরোপ নিয়ে সংশয়বাদীদের কাতারে ছিল। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, হতাশা সত্ত্বেও ইইউতে আমাদের সদস্যপদ, দুনিয়ায় আমাদের অবস্থান ও আমাদের অর্থনীতির জন্য ভালো ছিল।’ তিনি বলেন, ‘কিছুই ঘটেনি, এমন ভান করে’ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়াটা ভালো মনে করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে