বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষিতা বোনকে সেবা করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক :আগেই গণধর্ষণের শিকার হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোন। এবার তাকে দেখাশোনা করতে গিয়ে গণধর্ষণের শিকার হল তারই ছোট বোন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে।

 

 

বাসে-কিশোরী-গণধর্ষণের-শিকার_12989

পুলিশ জানিয়েছে, বোনের দেখাশোনা করার জন্য হাসপাতালে যেত ওই কিশোরী। ঘটনার দিন রাতের খাবার নিতে হাসপাতালের এক নারী কর্মীর কাছে যায় সে। অভিযোগ, তখন ওই নারী কর্মী এক যুবককে দেখিয়ে তার সঙ্গে খাবারের দোকানে যেতে বলেন। একজন অচেনা ব্যক্তির সঙ্গে যেতে প্রথমে ইতস্তত করে সে। এসময় ওই নারী কিশোরীকে তাঁ নিরাপত্তার অভয় দেন।

হাসপাতাল থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক ও তার এক বন্ধু ওই কিশোরীকে ধর্ষণ করে। তারপর কিশোরীকে হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় তারা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিষেক ঠাকুর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা!