,

দ্বিতীয় গণভোটের আহ্বান ব্রিটিশদের

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে গণভোটের রায় প্রকাশ হওয়ার একদিন পর গতকাল থেকে ব্রিটিশ নাগরিকরা দ্বিতীয়দফা গণভোটের দাবি জানাতে শুরু করেছে। এরইমধ্যে এ দাবির পক্ষে ১১ লাখ ৩০ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। নতুন করে গণভোট আহ্বানের অর্থ হচ্ছে এসব মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায়। গতকালের রায়ে তারা ক্ষুব্ধ হয়েছে।

 

refe

ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন গণভোটের পক্ষে ১১ লাখ ৩০ হাজার স্বাক্ষর সংগৃহীত হয়েছে। আবেদনে বলা হয়েছে, ‘আমরা স্বাক্ষরকারীরা সরকারকে এ আইন বাস্তবায়ন করার জন্য আবেদন জানাচ্ছি যে, যদি ৭৫ ভাগ ভোটার উপস্থিতি না হয় এবং থাকা না থাকার পক্ষের ভোট শতকরা ৬০ ভাগের কম হয় তাহলে নতুন গণভোট অনুষ্ঠিত হবে।’

ব্রিটিশ হাউজ অব কমন্সের মুখপাত্র জানান, নতুন গণভোটের পক্ষে নজিরবিহীন দ্রুতগতিতে আবেদনপত্র জমা পড়েছে। এসব আবেদন স্বাক্ষরের বেশিরভাগই এসেছে ব্রিটেনের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে যার শীর্ষে রয়েছে রাজধানী লন্ডন।

বৃহস্পতিবারের গণভোটের রায় প্রকাশ হওয়ার পরপরই ব্রিটিশ পাউন্ডের দাম কমে গেছে এবং শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

এদিকে, ভিন্ন একটি আবেদনে অন্তত ৭,৫০০ ব্যক্তি সই করেছে যারা লন্ডনের মেয়র সাদিক খানের প্রতি লন্ডনের স্বাধীনতা ঘোষণার দাবি জানিয়েছেন। এ আবেদনের সংগঠক জেমস ও’মালে বলেন, রাজধানী লন্ডন হচ্ছে “ওয়ার্ল্ড সিটি” এবং ইউরোপের হৃদয়ে তার থাকা উচিত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ