,

সবার আগে কোয়ার্টার ফাইনালে পোল্যান্ড

photo-1466871026স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৩৯ মিনিটেই এগিয়ে যায় পোল্যান্ড। ইউরো কাপের শেষ ষোলর এই ম্যাচে এক গোলে এগিয়ে থেকে খেলার প্রায় শেষ পর্যন্ত নিয়েও গিয়েছিল তারা। কিন্তু সুইজারল্যান্ডের শেষমুহূর্তের এক গোলে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে তখন মনে হয়েছিল ম্যাচের হিসাব-নিকাশ পাল্টে যেতেও পারে।

পরবর্তী সময়ে সুইজারল্যান্ড যেভাবে চেপে ধরেছিল, ম্যাচের ফল পাল্টে যেতেও পারত। কিন্তু না, সুইসরা অতিরিক্ত সময়ে কিছু করতে তো পারেইনি, উপরন্তু টাইব্রেকারেও তারা হতাশ করেছে।

টাইব্রেকারে ম্যাচটি ৫-৪ গোলে জিতে প্রথম দল কোয়ার্টার ফাইনালে উঠে গেল পোল্যান্ড। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা।

এর আগে ম্যাচের ৩৯ মিনিটে পোল্যান্ড এগিয়ে যায়। বাঁ প্রান্ত থেকে এক সতীর্থের বাড়ানো পাস ধরে চমৎকার প্লেসিং শটে লক্ষ্য ভেদ করেন জ্যাকব (১-০)।

গোলটি সমতা আনতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে সুইজারল্যান্ডের। ম্যাচের ৮২ মিনিটে ফরোয়ার্ড শাকেরি চমৎকার ব্যাকভলিতে বল জলে জড়ান (১-১)।

এর আগে পোল্যান্ড ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলতে উঠেছিল। তারা প্রথম ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায় এবং দ্বিতীয় ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করে। তৃতীয় ম্যাচে তারা উইক্রেনকে ১-০ গোলে হারিয়েছে।

আর সুইজারল্যন্ড ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। তারা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে এবং গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে