,

যকৃতের প্রদাহে ভুগছেন মুশফিক

কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন। আবহাওয়াজনিত সমস্যাই মনে হচ্ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে পরীক্ষা করাতে গেলে চিকিত্সকেরা হাসপাতালে ভর্তি হতে বলেন মুশফিকুর রহিমকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মুশফিক ভাইরাসজনিত যকৃতের প্রদাহে ভুগছেন। জ্বরটাও এ কারণেই। তবে মুশফিকের অসুস্থতা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী।

আজ প্রথম আলোকে ডা. দেবাশীষ বলেন, ‘মুশফিকের জ্বর জ্বর ভাব ছিল। গতকাল অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পরীক্ষা করে দেখা গেছে ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা এক ধরনের লিভারের প্রদাহ। এ কারণেই জ্বরটা হয়েছে। পরে হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে ও সেখানেই ভর্তি হয়েছে। তবে এটা গুরুতর কিছু নয়।’

মুশফিকের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আজকে ও অনেক ভালো আছে। জ্বরটাও সেভাবে নেই। তবে এ ধরনের অসুস্থতার ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।’

পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মুশফিকের কত দিন সময় লাগতে পারে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডা. দেবাশীষ বলেছেন, ‘আসলে আজ রাতে বা কাল সকালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসার কথা। সেগুলো দেখলেই বোঝা যাবে ওর পুরো সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে।’

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন