,

আবারও শাকিব-শ্রাবন্তীর চমক

121বিনোদন প্রতিবেদক : ঈদে বড়পর্দায় আছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’। মুক্তির আগে ইউটিউবে ঝড় তুলেছে সিনেমাটি। গত সপ্তাহে ছবির প্রথম গান ‘হারাবো তোকে’ দর্শক থেকে বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছে। তারকা শিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছে শাকিব-শ্রাবন্তিকে। বিশেষ করে শাকিবের নতুন লুকে মোহিত হয়েছে দর্শকরা। প্রথম গানের রেশ কাটতে কী না কাটতেই ফের দ্বিতীয় চমক নিয়ে হাজির শাকিব-শ্রাবন্তী।

এবার আগের লুক ভেঙে নতুন আরেক লুকে হাজির হলেন তারা। পুরোদস্তুর আদিবাসি তরুণ-তরুণীর সাজে নতুন গানে হাজির হয়েছেন তারা। ‘ও ছুড়ি তোর বিয়ে হবে’ শিরোনামে গানটি আজ জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নকশা আজিজ ও মধুবান্তি। শাকিব ও শাবন্তির নতুন লুকের সঙ্গে সাবলিল নাচ ভিন্নমাত্রা যোগ করেছে গানটিতে। হয়ে উঠেছে দারুন উপভোগ্য। গানটি ইউটিউবে ছাড়ার পরপরই ক্তরা হুমড়ি খেয়ে পড়েছে।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন-বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে