,

ওয়েস্ট ভার্জিনিয়ায় বন্যায় ২০ জনের প্রাণহানি

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবল বন্যায় দুই শিশুসহ কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় ও বন্যার ফলে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে।

 

2016_06_25_10_32_51_9gR7HTiAGeNkwduhJa7oFZwHzrmWwi_original

প্রাকৃতিক দুর্যোগের কারণে ওয়েস্ট ভার্জিনিয়ার ৫৫ কাউন্টির ৪৪টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বন্যার জলে আটকে পড়া ৫শ মানুষকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্রায় ২০ জন প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একটি দুগ্ধপোষ্য শিশু এবং ৮ বছরের বালক রয়েছে। বন্যায় ১শ টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অন্ধকারে দিন কাটাচ্ছে ওই রাজ্যে হাজার হাজার মানুষ। ঝড় ও বন্যায় আটকে পড়া ও নিখোঁজদের সন্ধানে ন্যাশনাল গার্ড বাহিনী ২শ সদস্য কাজ করে যাচ্ছে। বন্যা উপদ্রুত লোকজনের স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছে স্বাস্থ্য কর্মীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে