বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল প্রজাতির টিয়া পাখির সন্ধান

 

নিজস্ব প্রতিবেদক : অস্তিত্ব সংকটের শিকার বিরল প্রজাতির নীল টিয়ার সন্ধান মিলেছে ব্রাজিলে। গত ১৫ বছরে এই প্রথম বিশ্বের কোথাও এই জাতীয় টিয়া পাখির দেখা গেল। ব্রাজিলের বাহিয়া প্রদেশে নির্জনে এক গাছ থেকে অপর গাছে উড়াউড়ি করার সময় ‘স্পিক্স ম্যাকাও’ প্রজাতির একটি টিয়া পাখি ভিডিওতে ধরা পড়ে।

 

2016_06_25_19_30_23_ke7JjPpYdQITpmP5q8RsGYCKc4T3PK_original

ব্রাজিলের পাখি সংরক্ষণ বিভাগের প্রধান পেড্রো ডেভেলি জানান, কোনো শিকারি পাখটিকে আটকে রেখেছিল। গ্রেপ্তারের ভয়ে সে এটাকে ছেড়ে দিয়ে থাকতে পারে। পাখিটিকে খোঁজে তাদের অভিযান সমাপ্ত হয়েছে বলেও জানান তিনি।

স্পিক্স ম্যাকাও প্রজাতির পাখিটির অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমানে এর উৎপাদনে কাজ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। মূলত হলিউডের সিনেমা ‘রিও’তে প্রদর্শনের পর এই পাখিগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে।

নতুন করে পাখির এই জাতটি বাহাই অঞ্চলে পাওয়ার পর সেখানকার স্থানীয় মানুষ বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত ছিল বলে জানান ডেভিলিয়া। তিনি বলেন, ‘আমি সেখানে পৌঁছানোর পর তারা উচ্ছ্বাসিত হয়ে বারবার বলছিল, ম্যাকাও ফিরে এসেছে।’

পাখিটি বাহাই অঞ্চলে খুঁজে পেলেও, আসলে ঠিক কোন অঞ্চল থেকে এখানে পাখিগুলো এসেছে এবং কিভাবে এসেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

উল্লেখ্য, স্পিক্স ম্যাকাও প্রজাতির টিয়া পাখি ১৮১৭ সালে প্রথম আবিষ্কার করেছিলেন জার্মান পরিবেশবিদ জোহান ব্যাপ্টিস্ট স্পিক্স। তার নাম অনুসারেই এর নাম দেয়া হয় স্পিক্স ম্যাকাও। কিন্তু ২০০০ সালের মধ্যেই এই পাখির সংখ্যা এতটাই কমে যায় যে এদের এখন আর দেখাই যায় না।

এই টিয়া পাখি সব ধরনের গাছে বসে না। সারাইবেরা নামের এক ধরনের গাছ আছে, শুধু ওই গাছেই থাকে। অভিজাত পাখি এরা। মানুষ এই সারাইবেরা গাছ এত বেশি উজার করছে যে, ওরা আর থাকার জন্য সারাইবেরা গাছই খুঁজে পাচ্ছে না। থাকার জায়গা না দিলে ওরা কী করে বাঁচবে? সে সঙ্গে মানুষের শিকারও হচ্ছে এরা।