,

বলিউডে শহীদকে ছাড়িয়ে যাবে তার ছোট ভাই!

 

বিনোদন ডেস্ক :বেশকিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বলিউডে আসতে চলেছে হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাত্তার। ভেতরে ভেতরে এ নিয়ে প্রস্তুতিও চলছিল। কিন্তু এই বিষয়ে পারিবারিকভাবে কিছুই জানাননি শহীদ কাপুর। কিন্তু এবার ছোট ভাইয়ের বলিউডে পা রাখা নিয়ে মুখ খুললেন তিনি।

2016_06_24_16_13_11_4faZX6tU4y94XBUGhlEgNKzxHp68vL_original

বলিউডের সবচেয়ে টাটকা গুঞ্জন হচ্ছে সাইফ আলী কন্যা সারা আলী খান ও শহীদ কাপুরের আদরের ছোট ভাই ঈশান কাপুর একটি রোমান্টিক ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন! যদিও তাদের বয়স খুব একটা বেশী নয়, কিন্তু তারপরেও রূপালী পর্দায় রোমান্স করতে এই মুহূর্তে প্রস্তুত তারা। তবে সাইফ আলী কন্যা সারা খানের সঙ্গেই ঈশান খাত্তারের অভিষেক ঘটবে কিনা এ বিষয়ে জানা না গেলেও প্রথমবারের মত বলিউডের সিনেমায় যে ঈশান আসতে চলেছেন এটা প্রায় নিশ্চিত।

শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাত্তার ও সাইফ আলী কন্যা সারা আলী খানকে নিয়ে নতুন একটি প্রেমের ছবি করতে চান নির্মাতা, প্রযোজক ও অভিনেতা করন যোহর। কারণ করন নতুন জুটি নিয়ে কাজ করতেই বেশী আগ্রহী। এই ক’বছর আগে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ করে বলিউড টিনসেলে আলোচনার জন্ম দিয়েছিলেন; ওই ছবির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট এবং বরুন ধাওয়ান এখন পুরো বলিউডে চষে বেড়াচ্ছেন।

ছোট ভাই বলিউডে আসছে, এ বিষয়ে জানতে চাইলে শহীদ কাপুর জানান, এই মুহূর্তে ঈশানের অভিষেক নিয়ে কথা বলতে চাই না। যখন অভিনয়ে তার অভিষেক ঘটবে তখন ব্যাপারটি নিয়ে কথা বলা যাবে। হ্যাঁ, এটা সত্য যে ঈশান অভিনয় করতে চাইছে, এবং হয়তো সামনে তাকে বলিউডে দেখাও যাবে। কিন্তু যখন এমনটি ঘটবে তখন এ বিষয়ে কথা বলায় বোধয় শ্রেয়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে