,

এক বছরে বেইজিং দেবে গেছে চার ইঞ্চি!

photo-1466787024আন্তর্জাতিক ডেস্ক : ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে চীনের রাজধানী বেইজিংয়ের মাটি নিচের দিকে দেবে যাচ্ছে। গত এক বছরে ১১ সেন্টিমিটার বা চার ইঞ্চির বেশি দেবে গেছে। এ কারণে অন্যান্য অবকাঠামোর সঙ্গে রেলপথ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

ভূ-উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য বেইজিংয়ের ব্যস্ততম জেলা চাওইয়াংয়ে মাটি দেবে গেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বেইজিং ভয়ঙ্কর ধোঁয়াশা ও বালুঝড়ের জন্য পরিচিত। কিন্তু ভূগর্ভে লুকিয়ে আছে এই শহরটি সবচেয়ে বড় পরিবেশগত হুমকি। বেইজিং ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে।

ভূ-উপগ্রহ থেকে তোলা ছবি নিয়ে নতুন গবেষণায় বলা হয়, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি তোলার কারণে নগরীর ভূগর্ভস্থ স্তর বিধ্বস্ত হচ্ছে। প্রতিবছর ১১ সেন্টিমিটার বা চার ইঞ্চি করে দেবে যাচ্ছে এই নগরী।

গবেষকরা সতর্ক বলেন, এভাবে চলতে থাকলে রেলপথের ওপর ব্যাপক প্রভাব পড়বে। এ ছাড়া দুই কোটি স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে।

বেইজিংয়ের দেবে যাওয়ার ওপর এই গবেষণা প্রতিবেদন পাক্ষিক পর্যালোচনা পত্রিকা রিমোট সেনসিং-এ প্রকাশিত হয়েছে। ইনসারের ওপর ভিত্তি করে এই গবেষণা করা হয়। ইনসার হলো এক ধরনের রাডার, যার মাধ্যমে ভূমির উচ্চতা নিরীক্ষণ করা হয়। সাতজন গবেষক এই গবেষণা প্রতিবেদনটি লিখেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে