এখনও মুস্তাফিজকে চায় সাসেক্স

mustafiz20160314110442স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে কাউন্টি লিগ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের। কিন্তু আইপিএলের সেমিফাইনাল ম্যাচের আগেই পড়ে গেলেন ইনজুরিতে। ইনজুরি নিয়ে শেষ পর্যন্ত তিনি সফলতার সাথে আইপিএল ফাইনাল খেলে দেশে ফিরেছেন।

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে মুস্তাফিজের এমনটিই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ও ফিজিওরা। কিন্তু ইনজুরির পর বৃহস্পতিবার মুস্তাফিজ প্রথমবারের নেটে বল করার পর আবারও তার খেলার ব্যাপারে আশার আলো দেখছে সাসেক্স।

সাসেক্স কোচ মার্ক ডেভিস মিড সাসেক্স টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি২০ তে সাসেক্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার। শুধু তাই নয়; রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও মুস্তাফিজকে খেলাতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ