,

মাথায় ৪০ কেজি সিমেন্ট নিয়ে হাঁটেন যিনি

 

আন্তর্জাতিক ডেস্ক :শরীর ফিট রাখার জন্য মানুষ শরীরচর্চা করে, ডায়েট করে, কিন্তু মাথায় ভারী সিমেন্টের দলা নিয়ে নিশ্চয়ই হাঁটে না। ৫৪ বছর বয়সী চীনা নাগরিক কং ইয়ান অন্যদের মত না। তিনি ৪০ কেজি একটি সিমেন্টের দলা মাথায় দিয়ে রোজ রাস্তা দিয়ে হাঁটেন। কাজটা তিনি করছেন গত ৪ বছর যাবত। প্রশ্ন হচ্ছে, কেন?

2016_06_24_16_57_59_NplSoBgr5cNRXV06vwunF2eMHn9CGI_original

কাজটা যখন তিনি শুরু করেছিলেন তখন তার ওজন ছিল ১১৫ কেজি। এতো ওজন একটা বিশাল সমস্যা। তিনি ওজন কমানোর চিন্তা করলেন। কিন্তু ওজন কমানোর স্বাভাবিক যে পদ্ধতিগুলো বাজারে চালু রয়েছে, সেগুলো তার পছন্দ না। কাজেই তিনি মাথায় তুলে নিলেন ভারী জমাট সিমেন্ট। মানুষকে অবাক করে নিয়ে হাঁটতে শুরু করলেন রাস্তায় রাস্তায়।

 

কং ইয়ান দাবি করেছেন, এই পদ্ধতিতে তিনি বছরে ৩০ কেজি করে ওজন কমাতে সক্ষম হয়েছেন। চীনের স্থানীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে, কং ইয়ান উত্তরপূর্বাঞ্চলের চীনা শহর জিলিনের রাস্তায় সিমেন্টের পাথর মাথায় নিয়ে প্রতিদিন দেড় মাইল হাঁটেন।

তিনি অবশ্য প্রথমেই ৪০ কেজি ওজন দিয়ে শুরু করেন নি। শুরু করেছিলেন ১৫ কেজি দিয়ে, বাড়তে বাড়তে ৪০ কেজিতে ঠেকেছে। সামনে হয়তো আরও বাড়বে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি নিউজের ফেসবুক পেইজে তার গল্পটি প্রকাশ হয়েছে এবং মানুষকে চমকে দিয়েছেন এই ব্যতিক্রমি চীনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে