,

ইইউ ছাড়ার পাল্লা ভারী যুক্তরাজ্যে

referendum2আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকবে কি থাকবে না, তা নিয়ে যুক্তরাজ্যে গণভোট শেষে এখন চলছে গণনা। এখন পর্যন্ত ইইউ ছাড়ার পক্ষে ৫ লাখ ভোট বেশি পড়েছে। খবর বিবিসির।

লন্ডনে ইইউতে থাকার পক্ষে ভোট বেশি পরলেও স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসে বিপক্ষে ভোট পড়েছে বেশি। সাম্প্রতিক সময়ের অন্য যে কোনো নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। নির্বাচনের দিন আন্তর্জাতিক লেনদেনে ইউরো এবং স্টার্লিংয়ের দর এ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

এ গণভোটে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের পাশাপাশি স্পেন উপকূলের অদূরের ব্রিটিশ শাসিত ক্ষুদ্র ভূখণ্ড জিব্রাল্টারের অধিবাসীরাও তাঁদের রায় দিয়েছেন। যুক্তরাজ্যের ইতিহাসের তৃতীয় এই গণভোটে সব মিলিয়ে মোট ভোটার প্রায় চার কোটি ৬৫ লাখ। এই গণভোটটিকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে