আর্জেন্টিনার ২৩ বছরের কোপা ব্যার্থতা কি এবার ঘুছবে?
স্পোর্টস ডেস্ক : ১৯৯৩ সালে কোপা আমেরিকায় সেরা হয়েছিল আর্জেন্টিনা। এরপর বড় কোনো আসরের শিরোপা জিততে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।তাই সমর্থকদের জিজ্ঞাসা আর্জেন্টিনার ২৩ বছরের কোপা ব্যার্থতা কি এবার ঘুছবে ?
২০১৫ সালের মত আবারও কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ও চিলি। কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে চিলি।এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল মেসির দল।
রোববারের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আবারো সেই আর্জেন্টিনা। গত বছরের ফাইনালে জয়ী চিলি যেখানে নিজেদের শিরোপা ধরে রাখার প্রত্যয়ে মাঠে নামবে ঠিক তেমনি মেসির নেতৃত্বাধীন দূর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনার লক্ষ্য ২৩ বছরের খরা কাটিয়ে প্রথম বড় কোন টুর্নামেন্টে শিরোপা জয়।











