বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে সিনেমা হলে হামলা, বহু হতাহত

90074453_ec4881bb-9827-4067-a6d0-4d10367555cc-550x309জার্মানির ফ্রাঙ্কফুট শহরের কাছে একটি সিনেমা হলে বন্দুকধারীদের হামলায় বহু হতাহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভেরনহেমের কিনোপোলিস সিনেমা হলে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
হামলায় অন্তত ৫০ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে জার্মানির কয়েকটি সংবাদমাধ্যম।
সিএনএন জানিয়েছে, মুখোশ পরা এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন।
রয়টার্সের খবর অনুযায়ী, হামলাকারীর সংখ্যা এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে ভেরহেমের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে ওই পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারী একজন নাকি একাধিক এবং বন্দুকধারী ভেতরে কাউকে জিম্মি করে রেখেছে কি না- তা স্পষ্ট নয়। সূত্র: বিবিসি, রয়টার্স