,

বেলজিয়ান কোচ পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল?

Tomস্পোর্টস ডেস্ক : আবারও জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দিতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই কোচ হতে পারেন টম সেইন্টফিট। আজই ঢাকায় এসে বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল দেখেছেন এই বেলজিয়ান। কাল দ্বিতীয় সেমিফাইনাল ও ২৭ জুন ফাইনাল দেখবেন। ঢাকায় থাকবেন সাত দিন। এই ফাঁকেই কথা বলবেন বাফুফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। দুই পক্ষ ঐকমত্যে পৌঁছালে তবেই চুক্তি হবে।

বাংলাদেশ দলের নতুন কোচ হওয়ার ব্যাপারে সেইন্টফিট বেশ আগ্রহী। আগ্রহের কারণটাও জানালেন, ‘এশিয়ার এই অঞ্চলের ফুটবল নিয়ে কাজ করার আগ্রহ আমার। তাই এ দেশে এসেছি সবকিছু দেখতে।’

বয়স মাত্র ৪৩, কোচ হয়েছেন অল্প বয়সেই। ফুটবল খেলেছেন ১৯৮৩-৯৭ পর্যন্ত। বেলিজিয়ামের এফসি বুম ক্লাবে কাটিয়েছেন বেশ কয়েক বছর। তবে সাবেক এই মিডফিল্ডার খেলোয়াড়ি জীবন নয়, কোচিং জীবনই তুলনামূলক সমৃদ্ধ। এরই মধ্যে ছয়টি জাতীয় দলের কোচ ছিলেন। এর মধ্যে এশিয়ার দেশ শুধু ইয়েমেন (২০১২-১৩)। বাকিগুলো আফ্রিকার। গত এপ্রিল পর্যন্ত সর্বশেষ কোচ ছিলেন ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৯৫ নম্বরে থাকা টোগোর।

এর আগে নামিবিয়া (২০০৮-১০), ইথিওপিয়া (২০১১), জিম্বাবুয়ে (২০১০) কোচ হিসেবে কাজ করেন। কাতার অনূর্ধ্ব-১৭ দল তাঁর অধীনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নাইজেরিয়ার কোচ হওয়ার দৌড়েও ছিলেন।
সেই সেইন্টফিটের বিশ্বাস, বাংলাদেশকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করে আনা সম্ভব। তবে এ জন্য সময়ের প্রয়োজন। সামনে ভুটানের সঙ্গে ম্যাচ দুটির কথা জানেন। বাংলাদেশের ফুটবল ইতিহাস অল্প বিস্তর জেনে এসেছেন। নিজেই বললেন, ‘বাংলাদেশের কোচ হলে সব অভিজ্ঞতা ঢেলে দেব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে