বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নতি ধরে রেখে নেটে মুস্তাফিজ

Mustafizস্পোর্টস ডেস্ক : আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে। বাঁহাতি পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ জুন থেকে। দুই সপ্তাহ পর আজ প্রথম নেটে বোলিং করলেন মুস্তাফিজ।

গত দুই সপ্তাহে মুস্তাফিজের সময় কেটেছে শুধু জিম-রানিংয়ে। ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে ৬ ওভার বোলিং করেন সকালে। যদিও পুরো ছন্দে নয়, খানিকটা থেমে থেমে বোলিং করেছেন ‘কাটার মাস্টার’। মুস্তাফিজের পুরো ছন্দ ফিরে পেতে আরও একটু সময় লাগবে বলে জানালেন বায়েজিদ, ‘উন্নতি হয়েছে বলেই সে আজ নেটে বোলিং করল। আমরা সপ্তাহের ভিত্তিতে পর্যবেক্ষণ করছি। আরেকটু সময় লাগব তার। শতাংশের হিসেবে বললে মুস্তাফিজ ৬০ ভাগ সেরে উঠেছে।’

কদিন আগে ভিল্লাভারায়ান জানিয়েছিলেন, মুস্তাফিজের পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে এক মাস। ৯ জুন থেকে যদি সময়টা শুরু হয়, তবে বাঁহাতি পেসারের ফিট হতে আরও দুই সপ্তাহ লাগতে পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত