বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের শাস্তি শুরু!

11বিনোদন ডেস্ক : গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনার ভীরে আটকে আছেন বলিউডের বিখ্যাত তারকা সল্লু ভাই। নিজেকে ধর্ষিতা বলে, সমগ্র নারী সমাজের রেষানলে পড়েছেন তিনি। তারা তো ৭ দিনের মাঝে ক্ষমা প্রার্থনাও করতে বলেছেন সালমান কে।

তবে আজ সকালে ভারতীয় অলিম্পিক এ্যাসোসিয়েশন সালমানকে অনুভূতিহীন আখ্যা দিয়ে তাকে রিও অলিম্পিকের অ্যাম্বাসেডর থেকে বাদ দিবেন বলে হুমকি দিয়েছেন।

স্পটবয়কে দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেছিলেন, ‘‘সুলতানের শুটিংয়ে শট দেওয়ার পর আমি যখন বক্সিং রিং থেকে নেমে আসতাম তখন নিজেকে ধর্ষিতা মহিলার মত মনে হত। আমি সোজা হয়ে হাঁটতেও পারতাম না।’’

পরিশ্রমের ব্যাখ্যা দিতে গিয়ে কেন ধর্ষণের শিকার মহিলাদের সঙ্গে তুলনা টানলেন তিনি? এই কুরুচিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে সমালোচনার। আরও নানান পেশার মতো অভিনয়েও পরিশ্রম করতে হয়। কখনও কম, কখনও বেশি। সেটা তিনি কী ভাবে ধর্ষণের সঙ্গে তুলনা করলেন? নিজের পরিশ্রমকে বড় করে দেখাতে গিয়ে ধর্ষিতাদের অপমান, লাঞ্ছনা, যন্ত্রণাকে কেন লঘু করে দিলেন তিনি? প্রশ্ন তুলেছেন সমাজের নানা অংশের মানুষ।

অলিম্পিকের সেক্রেটারি রাকেশ গুপ্তা জানান, সালমানের সেই কথা সকলের নিকট একটা খারাপ বার্তা বহন করবে। তাই তারা সালমানের মাফিনামা চান। যেন জনগণের সামনে তার উক্তি পরিষ্কার হয়।

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অলিম্পিকের একটি অনুষ্ঠান রয়েছে। যেখানে সালমানের অতিথি হিসেবে যাবার কথা ছিল, কিন্তু সেই তালিকা থেকেও বাদ পড়েছেন তিনি।