,

১০,০০০ কুকুর জবাই করে মহোৎসব!

9আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীনের ইউলিন প্রদেশে কুকুরের মাংস দিয়ে মহোৎসব উদযাপন করা হয়েছে। কঠোর সমালোচনা ও পশু অধিকার কর্মীদের প্রতিবাদ করা সত্ত্বেও তারা এই উৎসব পালন করেছেন। তাদের এই উৎসবের নাম ‘বার্ষিক কুকুরের মাংস খাবার উৎসব।’

বিক্রেতারা কুকুর জবাই করে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় রান্না করে। তারা নিষ্ঠুরতার চরমে পৌঁছে গেছে। আন্তর্জাতিকভাবে এতো ক্ষোভ প্রকাশের পরও তারা এই ঘৃণিত কাজটি করেছে।

প্রতিবছর ২১শে জুন চীনের ইউলিন প্রদেশে এই উৎসব পালন করা হয়। সারা শহর জুড়ে তারা পোষা কুকুর চুরি করে নেয়। এরপর সেই কুকুর হত্যা করে কুকুরের মাংস সংগ্রহ করা হয়। এই উৎসব যারা পালন করছেন তারা বলছেন এটা তাদের ঐতিহ্য।

কিন্তু চীনের আরেকদল বলছে, তাদের এরকম কোন ঐতিহ্য কখনও ছিল না। এ বিষয়ে চীনের চংকিংয়ের একজন ভলেন্টিয়ার বলেন, ‘আমরা ইউলিনে এসেছি এখানের সবাইকে বুঝাতে যে, কুকুর আমাদের বন্ধুর মত। এভাবে কুকুরদের হত্যা করা ঠিক নয় এবং তারা পোষা কুকুরদের হত্যা করছে।’

প্রতি বছর ১০ থেকে ২০ মিলিয়ন কুকুর হত্যা করে মাংস সংগ্রহ করা হয়। এসব কুকুর রাস্তা থেকে ধরে আনা হয় এবং অনেক পোষা কুকুরও ধরে আনা হয়। চীনের এই প্রদেশে খাবারের সংকট প্রায়ই দেখা যায়। খাদ্য সংকট কমাতে তারা এই অসুস্থ পন্থা বেঁছে নেয়।

সরকার এই বছর এই ব্যবসা বন্ধ করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন মার্কেট ও রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়েছে। এ বছর ১০,০০০ কুকুর হত্যা করা হয়েছে বলে জানা যায়।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে