বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি মোটেও রেগে নেই’

mohammedআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে সৌদি আরবের ডেপুটি ক্রাইন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘এখন তার ওপর সৌদি আরবের আর কোনো রাগ নেই।’

বুধবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে শিশু মৃত্যুর ঘটনায় জাতিসংঘ সৌদি আরবকে অল্প সময়ের জন্য কালো রাষ্ট্রের তালিকাভুক্ত করে।

এরপর সৌদি আরব তীব্র প্রতিক্রিয়া দেখায়। তালিকা থেকে নাম না কাটলে ফিলিস্তিনিদের সাহায্য ও জাতিসংঙ্গের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধের হুমকি দেয়। এ হুমকির পর ওই তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয় জাতিসংঘ। তবে এজন্য তার ওপর চাপ প্রয়োগের কড়া সমালোচনা করেন বান কি মুন।

মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে মোহাম্মদ বিন সালমান বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। সেখানেই দু’জনের দেখা হলে বান কি মুন সৌদি প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চান- কালো তালিকার বিষয়টি নিয়ে তিনি এখনও রেগে আছেন কি না?

জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘মোটেও না। আমি আপনার ওপর আর রেগে নেই।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত