,

অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে অনশনে মার্কিন কংগ্রেসম্যানরা

আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর ব্যবস্থার নেয়ার দাবিতে এখন অনশনে বসতে বাধ্য হয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

 

 

pic  m_132691

ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্য এ অনশন শুরু করেছেন।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি পুরুষ সমকামী নাইট ক্লাবে ভয়াবহ হত্যাকাণ্ডের পর তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য অনশন করছেন। এ বিষয়ে প্রতিনিধি পরিষদে অনশনকারীরা একটি বিল এনেছেন এবং সরকারি ও বিরোধী রিপাবলিকান দলের সমর্থনের জন্য তারা আবেদন জানাচ্ছেন।

কথিত “নো ফ্লাই, নো গান” নামের এ বিল পাস হলে সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা হবে। জর্জিয়ার প্রতিনিধি পরিষদ সদস্য জন লুইসের নেতৃত্বে দুই ডজন সদস্য প্রতিনিধি পরিষদের মেঝেতে এ অনশনে বসেছেন। তারা স্লোগান দেন- বিল পাস না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবেন না।

জন লুইস দাবি করেন, তারা এমন একটি বিল পাস করতে চাইছেন যা আমরিকার বেশিরভাগ মানুষের দাবি। তিনি বলেন, “আমাদেরকে ভোট দিন; আমাদেরকে ভোট দিতে দিন। আমরা এখানে এসেছি আমাদের দায়িত্ব পালন করার জন্য। আমরা কাজ করতে চাই।”

তিনি আরো বলেন, আমেরিকার মানুষ কার্যকর পদক্ষেপ চায়, আমাদের কী সে সাহস আছে?”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে