,

হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন লাভেজ্জি

lavezziস্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচে আর্জেন্টিনার এই একটাই অস্বস্তি। লিওনেল মেসি রেকর্ড গড়েছেন, যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন বছরে তৃতীয়বারের মতো উঠে গেছে বড় টুর্নামেন্টের ফাইনালে…কিন্তু এত আনন্দের মাঝেও আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোর কপালে চিন্তার রেখা না থেকে পারে না! হাত ভেঙে গেছে ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জির। এ কারণে ফাইনালেও খেলা হচ্ছে না আর্জেন্টাইন তারকার।

|ম্যাচের দ্বিতীয়ার্ধে ভেসে আসা বলে নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন লাভেজ্জি। চোখ বলের দিকে ছিল বলে টের পাননি মাঠের পাশের বিজ্ঞাপনী বোর্ডের কতটা কাছে চলে এসেছিলেন। পেছাতে থাকা অবস্থায় উল্টে পড়ে গেলেন মাঠের পাশের বিজ্ঞাপনী হোর্ডিংয়ে বাধা পেয়ে। স্ট্রেচারে করে নেওয়ার সময়ই বোঝা যাচ্ছিল, চোটটা অনেক গুরুতর।

পরে আর্জেন্টিনা দলের চিকিৎসকেরা জানিয়েছেন, ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের বাঁ কনুইয়ে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচারও করাতে হতে পারে।রোববারের ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য বেশ বড় ধাক্কাই হয়ে এসেছে লাভেজ্জির চোট। টুর্নামেন্টে ২ গোল করেছেন চীনের লিগে খেলা ফরোয়ার্ড। দলের আক্রমণে মেসি-হিগুয়েইনদের সঙ্গে রসায়নটা জমছিলও বেশ। আজকের সেমিফাইনালেই ৪ মিনিটে মেসির দুর্দান্ত পাসে হেড করে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন, পরে সহায়তা করেছেন হিগুয়েইনের গোলেও। সূত্র: গোলডটকম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে